যুদ্ধবিরতিতে সক্রিয় ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ মধ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার জন্য তাকে ধন্যবাদ ও স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১০ মে) স্থানীয় সময় রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।


প্রধানমন্ত্রী শাহবাজ ট্রাম্পকে ধন্যবাদ জানান তার ‘নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা’র জন্য যা পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।



Leave a Comment